ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো ও সার্কিট হাউসে ৯ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৬৯টি। আবেদনের শেষ তারিখ ১৩ জুন ২০২৬।
পদসমূহের বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
- পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৯
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা। - পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ২৫
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা। - পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১৬
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
ময়মনসিংহ সার্কিট হাউস
- পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা। - পদের নাম: সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা। - পদের নাম: বেয়ারার
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা। - পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা। - পদের নাম: মালি
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা। - পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা ও আবেদনের নিয়ম
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি ৫৬ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
- আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪ মে ২০২৬, সকাল ১০টা।
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৩ জুন ২০২৬, বিকেল ৫টা।
নির্দেশনা ও শর্ত
- প্রার্থীকে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদনগুলো বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত জানতে নির্ধারিত ওয়েবসাইট দেখুন।



