স্থানীয় নির্বাচনের রোডম্যাপ এই মাসে, তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ
স্থানীয় নির্বাচনের রোডম্যাপ এই মাসে, তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ-চীনের সমীকরণে চাপে ভারত

বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের (টিআরসিএমআরপি) সম্ভাব্যতা সমীক্ষা চুক্তিকে ঘিরে ভারতের কৌশলগত উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

টানা ৩০ বছর ধরে ২২০ কোটি ইউয়ানের (প্রায় ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) বেশি ঘুষ নেওয়ার দায়ে পূর্ব চীনের একটি আদালত দেশটির সাবেক এক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পানির নিচে রেললাইনে আটকে পর্যটক এক্সপ্রেস

টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ডুবে গেছে রেললাইন। একইসঙ্গে ঝড়ে কয়েকটি স্থানে রেললাইনের ওপর উপড়ে পড়েছে গাছ। এ অবস্থায় নগরের ষোলশহরের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় আটকে গেছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।

প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালাল চীন

চীন উপকূলের কাছে লুকিয়ে থাকা একটি সাবমেরিন থেকে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বেইজিং।

এনসিপির সমাবেশে হামলায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার প্রতিক্রিয়া

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা দুঃখজনক উল্লেখ করে সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে সেনা মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন।

এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ওপর চরম ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্যারাগুয়ের সিনেটর (সংসদ সদস্য) সেলেস্তে আমারিলা।