ঢাকা বাসযোগ্য নয়: মির্জা ফখরুল
ঢাকা বাসযোগ্য নয়: মির্জা ফখরুল

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকার বর্তমান অবস্থা

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না। নিশ্বাস নেওয়ার মতো পরিবেশ নেই। বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এ অবস্থা থেকে বের হতে না পারলে নগরবাসীর জন্য বসবাস আরও কঠিন হয়ে উঠবে।

নতুন আন্দোলনের ঘোষণা

বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক একটি নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই আন্দোলন ঢাকা শহরকে রক্ষা করবার আন্দোলন। সেই আন্দোলন ঢাকা শহরে যারা নাগরিক আছেন তাদের মুক্ত বাতাস নেওয়ার সুযোগ সৃষ্টি করার আন্দোলন, বাস করার জন্য একটা বাসযোগ্য শহর তৈরি করার, নগর তৈরি করার আন্দোলন। এই আন্দোলন আমাদের নগরবাসীকে আন্তরিক করবে বলে আমার বিশ্বাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশপ্রেম ও কমিটমেন্ট

মির্জা ফখরুল বলেন, আরও দেশপ্রেমের সঙ্গে কাজ করা দরকার এবং সত্যিকার অর্থেই সেই কমিটমেন্ট থাকা দরকার, যে কমিটমেন্ট থেকে আমরা কাজ করতে পারি ভবিষ্যৎকে সুন্দর করার জন্য।

নিজের অভিজ্ঞতা বর্ণনা

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা মহানগর আমাদের বাস করার জায়গা। কিন্তু আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না। কারণটা হচ্ছে যে, ঘর থেকে বেরিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না। হাসপাতালে যাবেন! সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্রজীবনের স্মৃতি

নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, কলেজে যাওয়ার সময় আমরা আসতাম বুড়িগঙ্গাতে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না। এতো দূষণ, এত দুর্গন্ধ। তুরাগ নদীরও একই অবস্থা। ঢাকা শহরে নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয় এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না।