হামের প্রকোপ: ঢাকার হাসপাতালে রোগীর চাপ, এনসিপির হেল্পলাইন চালু
হামের প্রকোপে ঢাকার হাসপাতালে চাপ, এনসিপির হেল্পলাইন

রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা নিতে আসছেন। ফলে হাসপাতালটিতে রোগীর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহযোগিতার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)।

হেল্পলাইন চালুর উদ্দেশ্য

আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশাহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই হেল্পলাইন চালু করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। এনএইচএর আহ্বায়ক শাদরুল আলম ও সদস্যসচিব মো. আবদুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে হাসপাতালভিত্তিক স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করা হয়েছে।

হাসপাতালভিত্তিক স্বেচ্ছাসেবক চিকিৎসকদের তালিকা

হামে আক্রান্ত শিশুদের পরিবারকে সহযোগিতা করার জন্য এনএইচএর পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসক নিযুক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও মাশুক (০১৮৩৫৫১২৫৫০), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও সানি (০১৫৫৮৯৫৯৬৫০), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও মাজহারুল ইসলাম (০১৫৪০৭৫২৪৮৭), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে চিকিৎসক তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), হাবিব (০১৫৩৩৭৯৪৭৪৪) ও তাওফিক ইমন (০১৩১০৯৩৮৫৭৩) এর সঙ্গে যোগাযোগ করতে বলেছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকার মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতালে চিকিৎসক মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও উসামা (০১৮২৬৭১১৯২৪) এবং মিরপুরে অবস্থিত ডা. এম আর খান শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে চিকিৎসক আশিকুর রহমান শুভর (০১৬৭৬৫৬৫১১৮) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে এনসিপির চিকিৎসক সংগঠন এনএইচএ।