বন্দরে মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, লাশ উদ্ধার
বন্দরে মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

নারায়ণগঞ্জের বন্দরে মাদক কারবারসহ অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মাসুদ রানা ওরফে মাসুম (৩৫) নামে এক যুবককে খুন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে ২৬নং ওয়ার্ড বন্দরের তালতলা এলাকার মদনপুর-মদনগঞ্জ সড়কের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত মাসুদ রানা ২৬নং ওয়ার্ড বন্দরের সোনাচোরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন মাসুদ রানা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। শনিবার সকালে বন্দরের তালতলা এলাকার মদনপুর-মদনগঞ্জ সড়কের পাশের ডোবার কচুরিপানার নিচে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। এরপর সকাল ১০টার দিকে মাসুদ রানার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের বক্তব্য ও তদন্ত

বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে মাসুদ রানার লাশ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাসুদ রানা বন্দরের সোনাচোরা এলাকার সংঘবদ্ধ অপরাধী চক্রের একজন সদস্য। মাদক কারবারসহ অপরাধ জগতের নিয়ন্ত্রণ এবং টাকা ও মালামাল ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মাসুদ রানা খুনের শিকার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ