আশুলিয়ায় বংশী নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু
আশুলিয়ায় বংশী নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু

ঢাকার সাভারের আশুলিয়ার ধামসোনা এলাকায় বংশী নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) বিকালে ধামসোনা এলাকার একটি সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ফারুক (২২) ও মো. জনি (২৪)।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে ওই দুই যুবক বংশী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও ডুবে যান। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ দুটি নিয়ে যান।

পুলিশি ব্যবস্থা

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সাভারের একটি ক্লিনিক থেকে ফারুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অপর যুবক জনির লাশ স্বজনরা দিনাজপুরের বিরল উপজেলায় নিয়ে যান। এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ দিনাজপুরের বিরল থানায় বার্তা পাঠিয়ে লাশটি উদ্ধার, ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আশুলিয়া থানার ওসি তারিকুল ইসলাম জানান, একটি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরটি স্বজনরা রাতেই দিনাজপুরের বিরলে নিয়ে গেছেন। সেটি উদ্ধারের জন্য বিরল থানায় বার্তা পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় রোববার রাতে দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ