সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু: একই পরিবারের বাবা-মা ও ছেলে নিহত
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরহাদ মিয়া (৩০), তার বাবা নুরুল আমিন (৬০) ও মা ফাতেমা আক্তার (৫০)।

ঘটনার বিবরণ

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, রবিবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির দোকানে মেরামতের কাজ করছিলেন ছেলে ফরহাদ মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে মা এগিয়ে এসে জড়িয়ে ধরেন। একইভাবে বাবা নুরুল আমিন তাদের বাঁচাতে ছুটে আসেন। পরে তারা তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রের বর্ণনা

স্থানীয় অপর এক সূত্রে জানা গেছে, সোমবার বিদ্যুতের মেইনলাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ মিয়ার দোকানের টিনের ওপর পড়ে। ফরহাদ অসাবধানতাবশত ওই টিনের ঘরে হাত দিলে তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছেলেকে বাঁচাতে বাবা নুরুল আমিন ও ফাতেমা আক্তার এগিয়ে এলে তারাও বিদ্যুতায়িত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বিশ্বম্ভরপুর থানার ওসি শাহিন মিয়া জানান, স্থানীয় নানা মাধ্যমে জানা গেছে, ফরহাদ নামের এক যুবক তার ঘরে বিদ্যুতের কাজ করছিল, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার মা-বাবা চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ