মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা ব্যর্থ

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাঁরা ভারতীয় ভূখণ্ডে ফিরে গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে সহড়াতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে নারী, পুরুষসহ ১০ জনের একটি দল সহড়াতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। অভিযোগ আছে, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়ার একটি গেট খুলে তাঁদের বাংলাদেশের দিকে ঠেলে দেন। পরে ওই ব্যক্তিরা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা তাঁদের পথ রোধ করেন। বাধার মুখে তাঁরা আবার সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যান। বর্তমানে তাঁরা ভারতীয় ভূখণ্ডের একটি ফসলি মাঠে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দার বক্তব্য

সহড়াতলা গ্রামের বাসিন্দা আদিল মিয়া প্রথম আলোকে বলেন, ভোরের দিকে একদল মানুষ সীমান্তসংলগ্ন একটি পাটখেত থেকে বের হয়ে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ভেতরের দিকে যাচ্ছিলেন। প্রথমে কয়েকজন গৃহবধূ বিষয়টি টের পেয়ে এলাকাবাসীকে জানান। পরে গ্রামের মানুষ জড়ো হতে শুরু করলে ওই ব্যক্তিরা আবার কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবি কর্মকর্তার প্রতিক্রিয়া

সহড়াতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আইয়ুব হোসেন বলেন, বিএসএফ ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশের সীমানার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পাওয়ায় তাঁরা সীমান্ত অতিক্রম করতে পারেননি। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে আছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ