বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ৩৪টি ক্যাটাগরিতে মোট ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জুলাই ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ জুলাই ২০২৬ বিকাল ৫টা।
পদসমূহের বিস্তারিত বিবরণ
নিয়োগকৃত পদসমূহের মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন) ৫টি, সহকারী পরিচালক (বিনিয়োগ) ৮টি, সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা) ২টি, সহকারী প্রকৌশলী (পুর) ২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ২টি, নিরাপত্তা কর্মকর্তা ১টি পদ রয়েছে। এছাড়াও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা ৪টি, জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার ১টি, উপসহকারী প্রকৌশলী (পুর) ৫টি, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ৩টি, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি, লাইব্রেরিয়ান ১টি এবং ইমাম ১টি পদ রয়েছে।
মধ্যবর্তী গ্রেডের পদ
স্টোরকিপার ২টি, ক্যাশিয়ার ২টি, নিরাপত্তা পরিদর্শক ৪টি, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ৭টি, ড্রাফটসম্যান ২টি, পাম্প অপারেটর ৫টি, মিটার রিডার ২টি, ফটোকপি মেশিন অপারেটর ২টি, মুয়াজ্জিন ২টি, ইলেকট্রিশিয়ান ৪টি, গাড়িচালক ১৮টি, রাজমিস্ত্রি ২টি, কুক ২টি, ডিসপাস রাইডার ২টি, প্লাম্বার সহকারী ২টি, মালি ২টি, সার্ভিস বয় ২টি, রাজমিস্ত্রি হেলপার ২টি, ইলেকট্রিক হেলপার ৪টি এবং নিরাপত্তাপ্রহরী ১১টি পদ রয়েছে।
বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-৯ এর পদগুলোর বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। গ্রেড-১০ এর পদগুলোর বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। গ্রেড-১৩ এর পদগুলোর বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা। গ্রেড-১৪ এর পদগুলোর বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা। গ্রেড-১৬ এর পদগুলোর বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। গ্রেড-১৯ এর পদগুলোর বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা এবং গ্রেড-২০ এর পদগুলোর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম ও ফি
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের বেপজার ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫টা। আবেদন ফি: ১ থেকে ১৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ), ১৫ থেকে ২৬ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ২৭ থেকে ৩৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।



