সীমান্তে খাল খনন করে মাদক পাচার রোধ করব: নাসীরুদ্দীন
সীমান্তে খাল খনন করে মাদক পাচার রোধ করব: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় খাল খনন করা হবে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত কলেজ ছাত্র মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

খন্দকের যুদ্ধের আদলে খাল খনন

নাসীরুদ্দীন বলেন, 'আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় অনেকে রোড বানায়, আমরা এখানে খাল খনন করবো। যাতে খন্দকের যুদ্ধের মত যাতে কেউ ওপাড় থেকে এপারে মাদক পাচার করতে না পারে। যাতে বাংলাদেশের যুব সমাজ নষ্ট না হয়।'

লংমার্চের হুঁশিয়ারি

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে লংমার্চ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদক উৎপাদন ও পাচারের অভিযোগ

এনসিপির এই নেতা অভিযোগ করেন, ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যা বাংলাদেশের যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

মন্ত্রীদের প্রতি কঠোর মন্তব্য

সীমান্তে হত্যা বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রীর সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, 'সীমান্তে হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীকে চুঁড়ি পরে বসে থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল এবং পররাষ্ট্রমন্ত্রী লাল চুড়ি পড়ানো দরকার।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ