মিরপুরে শতকোটি টাকার জমি দখল, থানায় অভিযোগ
মিরপুরে শতকোটি টাকার জমি দখল, থানায় অভিযোগ দায়ের

রাজধানীর মিরপুরের রূপনগরের দুয়ারিপাড়া এলাকায় শতকোটি টাকা মূল্যের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) জমি দখল করে নিয়েছে একটি চক্র। শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে রূপনগরের দুয়ারি পাড়ার ৮ নম্বর সেকশনের ক-খ ব্লকে সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি দিয়ে দেয় চক্রটি।

এ ঘটনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান শনিবার রূপনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জাতীয় গৃহায়নের মালিকানাধীন মিরপুরস্থ দুয়ারীপাড়া সেকশন-৮, ব্লক- ক ও খ এবং ব্লক- খ এর রোড নং- ১ থেকে ৫ এর পূর্ব দিকের জায়গাটি (ওয়াসার ড্রেন সংলগ্ন) পূর্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন শৃংখলা বাহিনীর সহযোগিতায় দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু শনিবার সকালে পুনরায় ওই জমি দখল করে একটি চক্র।

চক্রের সদস্যরা হলেন- মোবারক হোসেন মেম্বার, শিপু মোল্লা, আমজাদ হোসেন মোল্লা, জাকির হোসেন শান্ত, সিয়াব উদ্দিন, নজরুল ইসলাম (নজু), দুলাল, আক্তার হোসেন, স্বপন, আইজল, আরিফ, রাজু (চান্দি রাজু), সেলিম, সুমন, সোহেলসহ অচেনা আরও ২০ থেকে ২৫ জন। দখলদাররা দুয়ারি পাড়ার ১ নম্বর রোড থেকে ৫ নম্বর রোডের পূর্ব দিকের ৪০ ফুট প্রশস্ত সরকারি রাস্তাসহ দখল করে অবৈধভাবে বাউন্ডারি দিয়েছে। সরকারি এই জমিতে টিনসেড ঘর বানানোর পায়তারা করছে চক্রটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ব্যাপারে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মো. তারেকুজ্জামান বলেন, এই বিষয়ে থানায় জমা পড়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ