হাজীগঞ্জে নৈশপ্রহরী ফরিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
হাজীগঞ্জে নৈশপ্রহরী ফরিদের লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ফরিদ (৪৩) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকালে উপজেলার রান্ধুনীমূড়া মুন্সী বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিজি বাড়ির শাহজাহানের ছেলে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি স্বর্ণের দোকানে নৈশপ্রহরীর চাকরি করতেন।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, সকালে এক নারী পথ দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে।

পুলিশের বক্তব্য

হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান বলেন, রাস্তার পাশে হাত-পা বাঁধা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডাকাতির ঘটনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে খবর নিয়ে জানা গেছে, শুক্রবার দিনগত রাতে রামগঞ্জে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করতে গেলে দারোয়ান ফরিদ তা দেখে ফেলেন। পরে ডাকাতদল দারোয়ানকে একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। শনিবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ডাকাতদের হাতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ