জমি বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
জমি বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

খুলনার পাইকগাছায় জমি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নাবা গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

দীর্ঘদিনের জমি বিরোধের চরম পরিণতি

স্থানীয়রা জানান, মৃত মাদার চন্দ্র বৈরাগীর দুই ছেলে বিরেন্দ্র চন্দ্র বৈরাগী (৬৫) ও কিরণ চন্দ্র বৈরাগীর (৬০) মধ্যে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছোট ভাই কিরণ চন্দ্র বৈরাগী লাঠি দিয়ে বড় ভাইকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

চিকিৎসকের কাছে মৃত ঘোষণা

পরে স্থানীয়রা তাকে দ্রুত কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন বলেও জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হবে বলে নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ