শ্রীমঙ্গলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ
শ্রীমঙ্গলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকালে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিযানের বিবরণ

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৬০৮ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা সিগারেট ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির অবস্থান

বিজিবি জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। মাদকদ্রব্য, অবৈধ পণ্য এবং আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বাহিনী। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ