ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ জেলে, হস্তান্তর মোংলায়
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ শেষে চার ফিশিং ট্রলারসহ দেশে ফিরেছেন ৯১ জন জেলে। বন্দিবিনিময় চুক্তির আওতায় এ জেলেদের সমুদ্রপথেই ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। আন্তর্জাতিক জলসীমায় দেশীয় জেলেদের গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

জেলেদের বর্ণনা

দেশে ফেরা জেলেরা জানান, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ তাদের কেউ ঘন কুয়াশায় ও কেউ উত্তাল ঢেউয়ের কবলে পড়েন। আবার কেউ ইঞ্জিন বিকল হয়ে দিক হারিয়ে প্রবেশ করেন প্রতিবেশী দেশ ভারতের জলসীমায়। ধরা পড়েন সেই দেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের হাতে। সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে বিভিন্ন মেয়াদে তারা ভারতের জেলখানায় কারাভোগ করেন।

আটকের ঘটনা

কোস্টগার্ড জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর, ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং ট্রলারসহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যাবর্তন ও হস্তান্তর

সেই অনুযায়ী গত রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং ট্রলারসহ গ্রহণ করা হয়। পরে সোমবার (৮ জুন) দুপুর ১২টায় কোস্টগার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং ট্রলারসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ