বিয়ের দাওয়াত দিতে গিয়ে আটক বাংলাদেশি নাগরিক বিজিবির কাছে ফেরত
বিয়ের দাওয়াত দিতে গিয়ে আটক বাংলাদেশি নাগরিক ফেরত

ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত কার্ড দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই ব্যক্তির নাম আতাউস সামাদ আতু (৪৪)।

শনিবার (১৬ মে) বিকালে দুই বাহিনীর মাঝে পতাকা বৈঠকের পর আটক ব্যক্তিকে বিজিবির কাছে ফেরত দেয়া হয়। দেশে ফেরা আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদার পাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাউস সামাদ আতু নামের ওই ব্যক্তি শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর নামক এলাকা দিয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান। পরে বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে ভারতে থাকা আত্মীয়ের বাড়ি থেকে আটক করে। বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকের ভারতে অনুপ্রবেশের ঘটনাটি বিজিবিকে জানায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পতাকা বৈঠক ও হস্তান্তর

এ নিয়ে বিকাল ৫টার দিকে সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিক আতাউস সামাদকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে সন্ধ্যার দিকে বিজিবি সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

হকিপুর থানার ওসি জাকির হোসেন জানান, আতাউস সামাদ নামের এক ব্যক্তি ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। পরে তাকে বিজিবির কাছে পুশব্যাক করে বিএসএফ। সেই ব্যক্তিকে সন্ধ্যার দিকে থানায় হস্তান্তর করা হয়। আমরা তাকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ