কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩, গরু মৃত ৭
কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপ ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় প্রাণ হারিয়েছে সাতটি গরু। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা সবাই গরুবোঝাই পিকআপের যাত্রী। তাঁরা হলেন বিল্লাল হোসেন (৩৫), আবু সাইদ (৩৯) ও আবদুস ছোবহান (৩৯)। তাঁদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে বাসচালকের সহযোগীসহ আরও দুজন আছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের। দুর্ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল এবং পিকআপটি গরু নিয়ে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে নরসিংদী যাচ্ছিল। উপজেলার সুখিয়াবাজারের ব্র্যাক ব্যাংকের সামনে সড়কে গরুবোঝাই পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গরুবোঝাই পিকআপটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বাস ও গরুবোঝাই পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। কয়েকটি গরু মারা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ