দুর্নীতিতে জিরো টলারেন্স সরকারের: তথ্য প্রতিমন্ত্রী
দুর্নীতিতে জিরো টলারেন্স সরকারের: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে বর্তমান সরকার দুর্নীতিকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের অধিকার যারা নষ্ট করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

নান্দাইলে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য

শুক্রবার (১৯ জুন) বিকালে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ১৫টি মাদ্রাসার জন্য জিআর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের উন্নয়নের প্রশংসা

বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতিহার বাস্তবায়নসহ দেশ ও জনগণের স্বার্থে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নয়ন হয়, এটা তার প্রমাণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার উদ্বোধন

বিতরণ অনুষ্ঠানের পূর্বে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বিতরণ কার্যক্রম

বক্তব্য শেষে ১৫টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চালের বরাদ্দপত্র এবং স্থানীয় দুস্থ-অসহায় ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণসহ ১০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজনুল ইসলাম আকন্দ প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।