বড় ভাই হত্যা মামলায় ছোট ভাই গ্রেফতার
বড় ভাই হত্যা মামলায় ছোট ভাই গ্রেফতার

শরীয়তপুরের গোসাইরহাটে বড় ভাই আমির হোসেনকে হত্যার মামলায় ছোট ভাই জুয়েল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি গ্রামে।

ঘটনার বিবরণ

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ জুন) নিহত আমির হোসেনের ছোট দুই ভাই জুয়েল ও সোহেলের মধ্যে কিস্তির টাকা চুরি করাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। এর একপর্যায়ে বড় ভাই আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের ঝগড়া থামানোর চেষ্টা করে এবং জুয়েলকে বলে টাকা দিয়ে দে। আর এতেই জুয়েল ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে বড় ভাই আমির হোসেনকে সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গেই আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোসাইরহাট থানায় মামলা করেন। গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, নিহত আমির হোসেনের ছোট দুই ভাই জুয়েল ও সোহেলের মধ্যে কিস্তির টাকা চুরি করাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদে বড় ভাই আমির হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ছোট ভাই জুয়েলকে গ্রেফতার করে আদালতে পাঠনো হয়েছে। হত্যার দায় স্বীকার করে জুয়েল আদালতে ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ