মন্ত্রীর কর্মসূচিতে চোরের দাপট: বিএনপি নেতাদের মোবাইল-মানিব্যাগ উধাও
মন্ত্রীর কর্মসূচিতে চোরের দাপট: বিএনপি নেতাদের মোবাইল-মানিব্যাগ উধাও

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের একাধিক জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চোরচক্রের দৌরাত্ম্যের শিকার হয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা। জনতার ভিড়ের সুযোগে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও ব্যাংক কার্ড। অনুষ্ঠান শেষে অনেকেই বিষয়টি টের পান।

কর্মসূচিতে চোরের তৎপরতা

শুক্রবার (৩ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন, ধনবাড়ী পৌর শহরের নবাববাড়ি ঈদগাহ মাঠ, নবাব ইনস্টিটিউটের খেলার মাঠ এবং বাজার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানসহ একাধিক রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির শুরুতেই জনসমাগমের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র হাতসাফাই চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নেতাদের তালিকা

একাধিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি)। তার মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব আলী আল শাফি রিমু, বিএনপি নেতা রাঙ্গা, পৌর যুবদল নেতা নাছির, ছাত্রদল নেতা ইসমাইলসহ আরও কয়েকজন নেতার মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাংক কার্ড খোয়া গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যোগাযোগের চেষ্টা ব্যর্থ

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, ফোনটিও চুরি হওয়া তালিকায় রয়েছে। মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন মোবাইল ফোন ও ব্যাংক কার্ড হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খোয়া যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিকল্পিত চুরির অভিযোগ

স্থানীয় নেতাদের দাবি, পরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চোরচক্র কর্মী সেজে জনসমাগমে ঢুকে পকেটমারির ঘটনা ঘটিয়েছে। ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, 'এ পর্যন্ত একজন মোবাইল ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'