স্পিকারের দায়িত্ব শেষে রাজনীতি থেকে অবসর নেবেন মেজর হাফিজ
স্পিকারের দায়িত্ব শেষে রাজনীতি থেকে অবসর নেবেন মেজর হাফিজ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকারের দায়িত্ব পালন শেষে রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

নিরপেক্ষতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ

স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সদস্য হলেও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান তিনি। তিনি সংসদের ভূমিকাকে ফুটবল রেফারির সঙ্গে তুলনা করে বলেন, “দুই দল খেলবে, তারা যাতে ফাউল না করতে পারে বা ফাউল করলে আমি যাতে ইয়েলো কার্ড বা রেড কার্ড দেখাতে পারি; সেই ধরনের প্রস্তুতি আমার আছে।”

গণঅভ্যুত্থান পরবর্তী সংসদের প্রত্যাশা

গণঅভ্যুত্থান পরবর্তী সংসদের কাছে মানুষের প্রত্যাশা বেড়েছে মন্তব্য করে স্পিকার বলেন, এবার কারচুপির মাধ্যমে নয়, জনভোটের রায়ে নির্বাচিত হয়েছেন এমপিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ আগের চেয়ে কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী হবে। তিনি বলেন, “অন্য কোনো পার্লামেন্টের সদস্যরা এতো ত্যাগ বা এতো সংগ্রামের মধ্যে দিয়ে আসেনি, যেটি এই পার্লামেন্টে এসেছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি

হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য বীর বিক্রম খেতাব পান। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলায় কারাগারেও ছিলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে ভোলা থেকে ৭ বার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি বাণিজ্য, পানি সম্পদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রায় ৫৫ বছরের রাজনৈতিক জীবনের পর স্পিকারের দায়িত্ব শেষে অবসর নিতে চান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, “এই পজিশনে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি অনেক পরিশ্রম করেছি। আমি কোনো ধনসভ্যতা অর্জন করতে যাইনি। সেজন্য আমার কোনো দুঃখ নাই।” তিনি আরও বলেন, “একসময় তো অবসর নিতেই হবে। আমার মনে হয় এখন সেই সময়ে এসে গেছে।”