বিল্লাল তালুকদার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল
বিল্লাল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীর মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলের বিবরণ

শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। এ সময় মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা যোগ দেন। তারা খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

হত্যার ঘটনা

প্রসঙ্গত, গত ৮ জুন রাত ৮টায় মৌচাকের আনারকলি মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল তালুকদার। মার্কেটের দোকান থেকে বিদ্যুৎ বিল ও বর্জ্য অপসারণের অর্থ আদায় এবং ফুটপাতের নিয়ন্ত্রণ বা চাঁদাবাজির বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন তার অনুসারীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

অপরদিকে নিহতের স্ত্রী অম্বিয়া খাতুন ২১ জনের নাম উল্লেখ করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত একাধিক আসামিকে গ্রেফতার করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ