প্রধানমন্ত্রী তারেক রহমান: বাজেটকে গণবিরোধী বলা জনগণের বন্ধুত্ব নয়
প্রধানমন্ত্রী: বাজেটকে গণবিরোধী বলাই জনগণের বন্ধুত্ব নয়

বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

বাজেটের পক্ষে যুক্তি

গত ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য অর্থ বরাদ্দ রাখার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। দেখেছেন না পত্রিকায়? সংবাদে? আবার অনেকে বলেছে, এই বাজেট নাকি চানাচুরের মতো, শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে। যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে তারা চানাচুরের সঙ্গে তুলনা করে, সেই বাজেটকে তারা বলে গণবিরোধী বাজেট। যে বাজেটে ৬০টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সে বাজেটকে একটি দল গণবিরোধী বলেছে। জনগণের জন্য যে বাজেটে সব ব্যবস্থা রাখা হয়েছে, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনও জনগণের বন্ধু হতে পারে? তারা জনগণের বন্ধু হতে পারে না।’

জনগণকে সচেতন থাকার আহ্বান

তিনি বলেন, ‘যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেটা সংসদের ভেতরে হোক বা সংসদের বাইরে হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই লোকেরা, এই দলগুলো দেশে যদি অশান্তি করে সুযোগ পায় আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। এই বাজেটের মধ্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করেছি আমরা, যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করেছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচনের প্রসঙ্গ

প্রধানমন্ত্রী বলেন, ‘যতবারই এই বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই দেশের জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবারই মানুষ ধানের শীষকে বেছে নিয়েছে। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’