ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার মারপিটে জ্ঞান হারালেন জুলাই যোদ্ধা
ঝিনাইদহে আ.লীগ নেতার মারপিটে জ্ঞান হারালেন জুলাই যোদ্ধা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশক্রতার জেরে শফিকুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধাকে মারপিট করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও তার ছেলে। রোববার দুপুরে উপজেলার যোগীহুদা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শফিকুল বর্তমানে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মিয়ার ছেলে মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

হামলার বিবরণ

জানা গেছে, জমাজমি সংক্রান্ত জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুল মিয়া ও তার ছেলে মনিরুল ইসলাম বাড়িতে ঢুকে শফিকুলের ওপর অতর্কিত হামলা চালান। বাপ ও ছেলের মারপিটের একপর্যায়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন শফিকুল। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর বক্তব্য

জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের সময় আমাকে বিনা অপরাধে দুইবার পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মিয়া। আজ বাড়িতে ঢুকে পেছন দিক থেকে আমার গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। তাদের মারপিটে আমি জ্ঞান হারিয়ে ফেলি।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, “এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ