বরিশাল ছাত্রশিবিরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহির পদত্যাগ
বরিশাল ছাত্রশিবিরের সাবেক নেতার পদত্যাগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছেন বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি। সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

পদত্যাগের কারণ

সাব্বির এলাহি বরিশাল অঞ্চলের সদস্য। ২০২৩-২৪ সেশনে পরামর্শ সভার সদস্য ছিলেন তিনি। ২০২৪-২৫ সেশনে দায়িত্ব পালন করেছেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, প্ল্যানিং, ছাত্রকল্যাণ এবং স্পোর্টস সম্পাদক হিসাবে। এর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সভাপতি ছিলেন সাব্বির।

পদত্যাগপত্রের বক্তব্য

কেন্দ্রীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি লিখেছেন, বর্তমানে কিছু সমস্যার কারণে ব্যক্তিগত ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংবাদিকদের কাছে বক্তব্য

এ বিষয়ে সাব্বির এলাহি সাংবাদিকদের জানান, কিছু সমস্যার কারণে সংগঠনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন হচ্ছিল। এজন্য পদত্যাগ করেছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ