রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা ছুরিকাহত
বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা ছুরিকাহত

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষে ছুরিকাঘাতে কবির আহমেদ নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হন।

আহত জামায়াত নেতার পরিচয় ও বর্তমান অবস্থা

আহত কবির আহমেদ মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি ও জামায়াতের রোকন। পেশায় তিনি মোবাইল পার্টস ব্যবসায়ী বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণ

কবির আহমেদকে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন বলেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা কবির আহমেদের কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ