ধর্মীয় ভণ্ডামি নতুন রাজনীতি নয়: বিএনপি নেতার কড়া সমালোচনা
ধর্মীয় ভণ্ডামি নতুন রাজনীতি নয়: রাশেদ

বিএনপি নেতা রাশেদ খান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজনীতির নামে ধর্মীয় আবেগ ও শহীদদের স্মৃতিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এনসিপি।

ফেসবুকে রাশেদের বক্তব্য

শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা।’ পোস্টে তিনি শহীদ ওসমান হাদির বিভিন্ন বক্তব্য তুলে ধরে দাবি করেন, জীবিত অবস্থায় এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন ওসমান হাদি।

ওসমান হাদির তিন অভিযোগ

রাশেদ খান লিখেছেন, ওসমান হাদি এনসিপির তিনটি ‘অপরাধ’ চিহ্নিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ঠিক ৭১-এর মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামীলীগ কুক্ষিগত করেছে, এনসিপি সেভাবে জুলাইকে কুক্ষিগত করেছে।’ এছাড়া তিনি এনসিপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশ্ন করেছিলেন, ‘মাত্র ৮-১০ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারে?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঐক্য নষ্টের অভিযোগ

পোস্টে আরও উল্লেখ করা হয়, ওসমান হাদি অভিযোগ করেছিলেন যে, এনসিপি জুলাইয়ের বৃহত্তর ঐক্য নষ্ট করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শক্তিকেও দুর্বল করে দিয়েছে।

শহীদকে রাজনৈতিক ব্যবহার

রাশেদ খান দাবি করেন, জীবিত অবস্থায় ওসমান হাদিকে এনসিপির শীর্ষ নেতারা ‘এড়িয়ে চলতেন’, কিন্তু মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, ‘শহীদ হওয়ার পরে হয়ে গেলেন এনসিপির আইডল। জাতীয় নির্বাচনের আগে তাকে এনসিপির সবচেয়ে বড় আধ্যাত্মিক নেতা হিসেবে দেখানোর চেষ্টা করা হলো।’

ট্রাম্প কার্ডের প্রশ্ন

তিনি প্রশ্ন তোলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী সত্যিই ওসমান হাদির আদর্শ ধারণ করেন, নাকি তাকে রাজনৈতিক ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মসজিদে রাজনৈতিক প্রচারণা

মসজিদে গিয়ে রাজনৈতিক প্রচারণার অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী বিভিন্ন মসজিদে জুমার নামাজে যাওয়ার আগে ফেসবুকে পোস্ট ও গুগল ম্যাপ শেয়ার করেন, যার ফলে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

পিআর টিম নিয়ে মসজিদে

রাশেদ খানের অভিযোগ, ‘তিনি খুব জনপ্রিয় হয়েছেন, এটা দেখানোর জন্য তিনি তার পিআর টিম নিয়ে মসজিদে যাচ্ছেন। জোট ও দলের নেতাকর্মীদের জড়ো করছেন এবং সারাদেশের মানুষকে দেখাচ্ছেন যে, তাকে এক নজর দেখার জন্য সবাই মসজিদে নামাজে এসেছে।’

মুসল্লিদের বিরক্তি

নারায়ণগঞ্জের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মসজিদ থেকে বের হওয়ার সময় হট্টগোল সৃষ্টি হয়েছে এবং সাধারণ মুসল্লিরা এতে বিরক্ত হয়েছেন।

শহীদের সার্বজনীনতা রক্ষার আহ্বান

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, ‘আমরা সবাই ওসমান হাদি হত্যার বিচার চাই। কিন্তু যখন কোনো শহীদকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করা হয়, তখন ধীরে ধীরে তার সার্বজনীনতা নষ্ট হতে থাকে।’