রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা, নাসীরুদ্দীনের কড়া প্রতিক্রিয়া
রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা, নাসীরুদ্দীনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসব অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার বিকেলে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

হামলার বিবরণ

বেলা তিনটার দিকে সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতনামা এক থেকে দেড় শ দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সভামঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। এ সময় উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব আল ফারাবিসহ ১০ জন আহত হন।

নাসীরুদ্দীনের বক্তব্য

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারতীয় বিজেপি সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্তু আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘বলেছিলাম, নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করব; কিন্তু নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভীকে তারা মুক্তি দিয়েছে। আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘রক্তের ওপর দিয়ে হলেও আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করে ছাড়ব। রক্তের ওপর দিয়ে হলেও বাংলাদেশে আওয়ামী লীগের বিচার করে ছাড়ব। আমরা বাংলাদেশের সংস্কার প্রশ্নে কোনো আপস করব না।’

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘আপনি সীমান্ত হত্যা নিয়ে অযাচিত সংজ্ঞা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের সীমান্ত নিরাপদ করুন, পুলিশ ভাইকে শক্তিশালী করুন। তাদের বেতন বৃদ্ধি করুন, বিজিবিকে শক্তিশালী করুন। যদি তা করতে না পারেন, তাহলে একাত্তরে কেন এত শহীদ রক্ত দিয়েছিলেন। সীমান্ত দিয়ে কেন মানুষ ঢোকে, সেই প্রশ্ন আমরা এই সরকারকে করতে চাই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুন্ডাপান্ডার বিরুদ্ধে অবস্থান

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের সভাস্থলে বারবার হামলা করা হয়েছে। আমাকে বলা হয়েছিল, এখানে আসলে আমার জীবনের ওপর ঝুঁকি হতে পারে। কিন্তু আমি বলেছি, আমার সহযোদ্ধা আহত হবে আর আমি ঘরে চুড়ি পরে বসে থাকব—এটা বাংলাদেশে হবে না। আমরা ঘোষণা দিতে চাই, যেখানেই আমাদের সহযোদ্ধা আহত হবে, যতই ভয় দেখাক না কেন, আমরা শেখ হাসিনার মতো গুন্ডাপান্ডাকে সান্ডা করে করে আসছি। নতুন কোনো গুন্ডাপান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না।’

তিনি আরও বলেন, ‘আমাদের বলা হয়েছে, “আপনারা কারও বিরুদ্ধে কথা বলবেন না, নাম নেবেন না”, আমি নাম নিলে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমি আপনাদের বলব, আমরা শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। যদি আমার ভাইয়ের ওপর হওয়া এই হামলার বিচার না হয়, তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এর জবাব চাইব। আমরা আর নতুন কোনো গুন্ডাপান্ডাকে বাংলাদেশে ভয় পাই না।’

অনুষ্ঠানে উপস্থিত নেতারা

অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জের দপ্তর শেলের সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।