ফ্যাসিস্টদের প্রতি দুর্বলতা দেখানো যাবে না: আসিফ মাহমুদ
ফ্যাসিস্টদের প্রতি দুর্বলতা দেখানো যাবে না: আসিফ

ফ্যাসিস্টদের প্রতি কোনো দুর্বলতা দেখানো উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৬ মে) এক ফেসবুক পোস্টে তিনি এই মতামত প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে কী বলেছেন আসিফ?

পোস্টে এনসিপির এই নেতা লিখেছেন, 'মানুষের মৃত্যুতে উল্লাস করা পিশাচদের জন্যও অনেককে মাঝেমধ্যে বিভিন্ন ইভেন্টে মায়াকান্না করতে দেখি। ফ্যাসিস্টদের প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না। এরা এসবের যোগ্য না, অর্থহীন।' শেষে তিনি বলেন, 'তারা এটারই যোগ্য। (This is what they deserve)' তবে তিনি কার প্রসঙ্গে এমন পোস্ট দিয়েছেন তা স্পষ্ট করেননি।

পোস্টের প্রতিক্রিয়া

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে সাড়ে তিন হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে। পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ