প্রধানমন্ত্রীকে সড়কে দাঁড়িয়ে অভ্যর্থনা প্রতিমন্ত্রী ইশরাকের
প্রধানমন্ত্রীকে সড়কে দাঁড়িয়ে অভ্যর্থনা ইশরাকের

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীর একটি সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শনিবার (১৬ মে) রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি এলাকায় নিজ নির্বাচনী আসনের নেতাকর্মী ও স্থানীয় জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এ অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর নির্বিঘ্ন করতে তৎপরতা

এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন করতে প্রতিমন্ত্রী ইশরাককে সড়ক খালি করতে তৎপর থাকতে দেখা যায়। তিনি নিজেই সড়কে দাঁড়িয়ে গাড়িবহরের পথ পরিষ্কার করার চেষ্টা করেন।

কুমিল্লায় পথসভা ও চাঁদপুরে খাল পুনঃখনন উদ্বোধন

চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় অংশ নেন। পরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোদ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন ও এক সমাবেশে যোগ দেন তিনি। সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ