ছিনতাই অভিযানে ওসি ও এসআই আহত, চার ছিনতাইকারী আটক
ছিনতাই অভিযানে ওসি ও এসআই আহত, চারজন আটক

রাজধানীর আদাবরে চাপাতির মুখে জিম্মি করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালাতে গিয়ে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

ডিএমপি কমিশনারের বক্তব্য

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে আগ্নেয়াস্ত্র ব্যবহারেরও হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) ছিনতাই এবং পুলিশের অভিযান বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না পুলিশ। যদিও পুলিশের লক্ষ্য থাকে যত কম শক্তি প্রয়োগ করে আসামিদের নিবৃত্ত করার, তবুও আত্মরক্ষার্থে এবং যথাযথ প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযান অব্যাহত থাকবে

তিনি হুঁশিয়ার করে আরও বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং, ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। জেনেভা ক্যাম্প এবং আশপাশের এলাকায় মাদককে কেন্দ্র করেই অধিকাংশ অপরাধ সংঘটিত হচ্ছে। সাঁড়াশি অভিযানের প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হবে। অভিযান প্রতিনিয়তই চলছে ও চলবে।

আজকের ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, চার জনকে ধরতে সক্ষম হয়েছি। লুণ্ঠিত ১ লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। বাকি দুজনকে গ্রেপ্তার করলে সে টাকা উদ্ধার হবে বলে জানান তিনি।

ঘটনার বিবরণ

এর আগে, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে চার জনকে আটক করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ