ঢাকায় আরও চারটি নতুন থানা বসানোর পরিকল্পনা ডিএমপির
ঢাকায় আরও চারটি নতুন থানা বসানোর পরিকল্পনা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঢাকা মহানগর এলাকায় আরও চারটি নতুন থানা স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটি থানা স্থাপনের জন্য চেষ্টা চলছে।

খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন

শুক্রবার (৮ মে) দুপুরে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, রায়েরবাজারে একটি পুলিশ ফাঁড়ি আছে, সেটিকে আরও শক্তিশালী করা হবে। রায়েরবাজারে একটি নতুন থানা হতে যাচ্ছে, যার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। দ্রুত এটি পাস করার চেষ্টা চলছে।

অন্যান্য এলাকায় থানা স্থাপন

এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টা চলছে। বসুন্ধরা এলাকায়, অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে ভাটারা এলাকায় বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করা হবে। খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, এখনো আদেশ পাওয়া যায়নি, পেলে ওই এলাকায় পুলিশিং শুরু করা হবে। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও (যানবাহন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ) ওয়ার্কশপসহ পুলিশ লাইন্স স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ