খুলনায় তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল হোতা গ্রেফতার
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার মূল হোতা গ্রেফতার

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল হোতা এবং ১০টি মামলার আসামি ওহিদুল ইসলামকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৬ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানের বিবরণ

তিনি জানান, ৭ মে সোয়া ১২টার দিকে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল সাতক্ষীরার কলারোয়া থানাধীন তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গত ১২ এপ্রিল কেএমপির খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আসামির পরিচিতি ও মামলা

আসামি ওহিদুলের পিসিপিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙা ও সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা, একটি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলাসহ ১০টি মামলা রয়েছে। সে খালিশপুর এলাকার অন্যতম মাদক কারবারি হিসেবে পরিচিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ