গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজন গ্রেফতার
গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজন গ্রেফতার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. ইফতেখার হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা

গ্রেফতাররা হলেন, শিতল চন্দ্র দাসের ছেলে সুরঞ্জন দাস ইমন, নিতিশ চন্দ্র দাসের ছেলে তাপস ও মো. আবুল বাশারের ছেলে মো. রাকিবুল ইসলাম।

অভিযানের বিবরণ

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে রোববার বিকালে কোনাবাড়ী থানার আমবাগ জয়েরটেক এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসি মো. ইফতেখার হোসেন বলেন, রোববার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ