মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন কৌশল ‘ধাক্কা পার্টি’, আতঙ্কে এলাকাবাসী
মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন কৌশল ‘ধাক্কা পার্টি’

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন আতঙ্ক দেখা দিয়েছে ‘ধাক্কা পার্টি’ নামে একটি চক্রের কারণে। এই চক্রের সদস্যরা পথচারী বা অটোরিকশার যাত্রীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ধাক্কা খেয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর অন্য সদস্যরা অস্ত্রের মুখে ভুক্তভোগীর সর্বস্ব লুট করে পালিয়ে যায়।

ঘটনার বিবরণ

সোমবার বিকাল ৫টা ৩৬ মিনিটে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের এক নম্বর গেটের প্রধান সড়কে সিসিটিভি ফুটেজে দেখা যায়, চার যুবক শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। মিনিটখানেক পর তাদের একজন একটি অটোরিকশার গায়ে ধাক্কা খায়। ওই রিকশায় ছিলেন এক তরুণ। ধাক্কা থেকে শুরু হয় বাগ্বিতণ্ডা। এরপর আরেক যুবক এসে রিকশাটি সাইড করতে বাধ্য করে। পরে মিশনে যোগ দেয় আরও দুইজন। তারা রিকশায় উঠে বসে এবং একটি চাপাতির মুখে ওই তরুণের কাছ থেকে দামি ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে একে একে সব ছিনতাইকারী পালিয়ে যায়।

স্থানীয়দের উদ্বেগ

জানা যায়, চাঁন মিয়া হাউজিংয়ের চার রাস্তার মোড়ে এমন ধাক্কা বাহিনীর খপ্পরে পড়ে পথচারীরা সর্বস্ব হারাচ্ছেন। এমন অভিনব ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রকে ‘ধাক্কা পার্টি’ বলছে পুলিশ। তারা দ্রুতই চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে চান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি মো. ফজলুল করিম বলেন, “হঠাৎ ধাক্কা দিয়ে পরে লোকজন এনে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাটা মোহাম্মদপুরে প্রথম দেখলাম। এ বিষয়ে আমরা কাজ করছি। চক্রটা শিগগিরই ধরে ফেলব বলে আশা করি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ