রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২২
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২২

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা-পুলিশ। রবিবার (১৪ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতার ১০

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, রবিবার বিশেষ অভিযান চালিয়ে ওই থানা এলাকার বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন– ইমরান হোসেন (৪০), রায়হান আহম্মেদ বাপ্পী (২১), মো. পারভেজ, রাকিব হাসান সজিব (৩৩), আবু তাহের, মো. শাহিন (৩০), মো. রবিউল (১৯), মো. ইব্রাহিম (২০), মো. নিরব (২২) ও রাজিব আহম্মেদ।

মুগদা থানায় গ্রেফতার ১২

অন্যদিকে ডিএমপির মুগদা থানা সূত্রে জানা গেছে, রবিবার মুগদা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন– মো. তুষার (২২), মো. রফিকুল ইসলাম (২১), মো. সুজন (২৬), মো. আকাশ (২১), মো. জোহা (২২), রুমা আক্তার (৩২), শাহীন মিয়া (৩৬), মো. ফরিদ, মো. রাকিব (৩০), মো. মোবারক (২০), মো. আজিম (২০) ও মোনতাছির (১৮)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধী

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ