জাইমা রহমানের ফুটবল দক্ষতা ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সম্প্রতি জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহ এবং তার ফুটবল ক্যারিয়ারের অজানা কিছু তথ্য প্রকাশ করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ডি-বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক নারী ফুটবলারের কাছ থেকে বল পান জাইমা। এরপর চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে তিনি পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান। একপর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি।
জাইমা রহমানের বাঁ পায়ের এমন দুর্দান্ত গোল দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকে তার খেলোয়াড়সুলভ মনোভাব ও ফুটবল দক্ষতার প্রশংসা করছেন। ভিডিওটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তিনি প্রশংসায় ভাসছেন।
জাইমা রহমানের ফুটবল দক্ষতা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আসছে।



