নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের পর মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের পর যুবকের মৃত্যু

নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় চোর সন্দেহে সারা রাত গাছের সঙ্গে বেঁধে এক মানসিক ভারসাম্যহীন যুবককে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ার হোসেন (৩২) নামের ওই যুবকের মৃত্যু হয়। আনোয়ার নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার মোল্যার ছেলে।

ঘটনার বিবরণ

পরিবারের অভিযোগ, গত ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন আনোয়ার। পরদিন সকালে তারা জানতে পারেন, সদর উপজেলার গোবরা এলাকায় চোর সন্দেহে তাকে সারা রাত গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মামলা ও তদন্ত

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, ঘটনার পর নিহতের ভাই গোবরা এলাকার পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। আনোয়ারের মৃত্যুর পর মামলায় হত্যার ধারা যুক্ত করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ