হবিগঞ্জে এসিডে নারী শ্রমিকের মুখ ঝলসে দিল সাবেক স্বামী
হবিগঞ্জে এসিডে নারী শ্রমিকের মুখ ঝলসে দিল সাবেক স্বামী

হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে একটি কোম্পানির নারী শ্রমিকের মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করেছে তার সাবেক স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ঘটনার বিবরণ

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উজ্জলকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। পুলিশ জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার (২৮) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় রুবিনার। বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের কারণে ছয় মাস আগে উজ্জলকে তালাক দেন রুবিনা। তাদের দুই সন্তান বর্তমানে উজ্জল মিয়ার কাছে রয়েছে। তালাকের পরও উজ্জল রুবিনাকে উত্যক্ত করতো।

এসিড নিক্ষেপ ও চিকিৎসা

বৃহস্পতিবার রাতে রুবিনা কোম্পানি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বহুলায় বাড়ির পাশে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা উজ্জল তার মুখে এসিড নিক্ষেপ করে। রুবিনা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ