সীমান্তে পুশইন ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী মিছিলে পুলিশি বাধা
সীমান্তে পুশইন ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী মিছিলে বাধা

সীমান্তে অবৈধ পুশইন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে রাজধানী ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছে ‘বাংলাদেশ আজাদ পার্টি’। তবে গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।

মিছিলের সূচনা ও পুলিশি বাধা

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ মিছিলের গতিরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলকারীরা। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহের পর তারা সড়ক ত্যাগ করেন।

সমাবেশে নেতৃবৃন্দের উপস্থিতি

সমাবেশে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মেজর আক্তারুজ্জামান, এবি জুবায়ের, রাশেদ প্রধানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তাদের বক্তব্য

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘ভারতের পক্ষ থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশইন করার ঘটনা এবং বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।’ এজন্য তারা সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

পুলিশের বক্তব্য

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, তারা ভারতীয় দূতাবাসের দিকে যেতে চেয়েছিলেন। তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ