ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: জেডি ভ্যান্স
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স

ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তিকে 'চমৎকার শান্তি চুক্তি' বলে অভিহিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি এটিকে আমেরিকান জনগণের জন্য 'উভয় পক্ষের লাভজনক (উইন-উইন) সমঝোতা' হিসেবে উল্লেখ করেন। মিডল ইস্ট আইয়ের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি ভিডিও বার্তায় ভ্যান্স বলেন, এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দ্রুতই আবার স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, একইসঙ্গে এই চুক্তি নিশ্চিত করবে যে ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

ভ্যান্স বলেন, ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে চলে, তাহলে দেশটির জন্য বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। তার ভাষায়, 'যদি ইরান দীর্ঘমেয়াদে তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন না করার প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে তাদের বিশ্ব অর্থনীতিতে স্বাগত জানানো হবে।' তিনি আরও বলেন, 'কিন্তু তারা যদি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে এমন কর্মসূচি আবার গড়ে তোলার মতো অর্থনৈতিক সক্ষমতা তাদের থাকবে না।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, নথিটিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, ভ্যান্স এবং গালিবাফ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ