পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের কথা জানালেন প্রতিমন্ত্রী

পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে। এক্ষেত্রে বিজিবি বর্ডার এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে ফরিদপুরের সালথা প্রেস ক্লাব উদ্বোধন ও সংবর্ধনা শেষে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ভারতের পাশ থেকে যে পুশইন করার চেষ্টা করা হচ্ছে, বিজিবি সেগুলো প্রতিহত করছে। ইতোমধ্যেই এই পুশইন বন্ধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিতে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেকোনো দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। আমরা আশা করব ভারত সরকার সে নীতিমালা মেনে কাজ করবে। যদি ভারতের কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে থাকে, সেক্ষেত্রে কূটনীতির নিয়ম মেনে বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠাবে। রাতের আঁধারে পুশইন করা থেকে ভারত সরকার বিরত থাকবে বলে আমরা আশা করি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় সালথা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আসাদ মাতুব্বর প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ