চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তাঁদের মধ্যে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের বিবরণ

প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব বলেন, বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২৭ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমান ও বাংলাদেশকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত।

আলোচিত বিষয়

বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন শাহাদাৎ হোসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ