ফরহাদ মজহার: যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে, ক্ষমতা আমাদের হাতে নেই
ফরহাদ মজহার: যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। সামনে অনেক বড় বিপদ রয়েছে। বাইরে হিন্দুত্ববাদী বিপদের আশঙ্কাও রয়েছে। তাই বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ

মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্সের ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহারের বক্তব্য

ফরহাদ মজহার বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার চাই। হাসিনাহীন হাসিনা ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে হাসিনাকে উৎখাত করা হলেও গাঠনিক ক্ষমতা অর্জন করা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচনা সভায় অন্যান্য বক্তা

এনসিপির ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গবেষক মুসা আল হাফিজ ও এনইউএ’র সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ