সীমান্ত নিরাপত্তা অগ্রাধিকার: বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ
সীমান্ত নিরাপত্তা অগ্রাধিকার: বিএসএফকে জমি হস্তান্তর

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা করা ভারতের জন্য অগ্রাধিকার। কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখা হচ্ছে। মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশ

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করা হবে।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রভাব

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কি না, সে প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি জয়সওয়াল। তিনি বলেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ইতিবাচকভাবে দেখতে চায় এবং সেই মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের প্রতিক্রিয়া

এ প্রসঙ্গে সোমবার এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে আর ভয় দেখানোর জায়গা নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতার ভয় পায় না।

অনুপ্রবেশ ও নাগরিকত্ব যাচাই

জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আলোচনার অন্যতম বিষয় হলো অনুপ্রবেশ। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন দুই হাজার ৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনেক আগে অনুরোধ করা হয়েছে। ভারত মনে করে, তারা সবাই বাংলাদেশি। কিন্তু বাংলাদেশ এখনো ওই বিষয়ে কিছু জানায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিস্তা উন্নয়ন প্রকল্প

ব্রিফিংয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গও ওঠে। এক সাংবাদিক প্রশ্নে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ নিতে তাদের অনুরোধ করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। বাংলাদেশের আগের সরকারের সিদ্ধান্ত (যেখানে ওই প্রকল্পের ভার ভারতকে নিতে বলা হয়েছিল) বদলে এই জাতীয় সিদ্ধান্ত গ্রহণ পারস্পরিক বিশ্বাসের জায়গাটা নষ্ট করে কি না।

এই প্রশ্নের সরাসরি জবাব দেননি জয়সওয়াল। তিনি বলেন, বিশ্বের যেখানে যেকোনো স্থানে যেকোনো ঘটনার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়, এ ক্ষেত্রেও সেই নজর রয়েছে। তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে পারস্পরিক স্বার্থই প্রাধান্য পায়।