লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নিহত: ঢাকার তীব্র নিন্দা
লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত: ঢাকার নিন্দা

লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নিহত: ঢাকার তীব্র নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।

নিহত দুই বাংলাদেশি হলেন—সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। বিবৃতিতে বলা হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।

বাংলাদেশের উদ্বেগ ও আহ্বান

বিবৃতিতে আরও বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

এর আগে গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় দিপালী নামে আরও এক বাংলাদেশি নারী নিহত হয়েছিলেন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ