বাংলাদেশ-কোইকা সম্পর্ক আরও জোরদার হবে: মির্জা ফখরুল
বাংলাদেশ-কোইকা সম্পর্ক আরও জোরদার হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি সোমবার আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে।

সৌজন্য সাক্ষাৎ

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম সৌজন্য সাক্ষাৎ করলে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশ ও কোইকার মধ্যে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন প্রকল্পের সম্ভাবনা

বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন অভিযোজন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম এ সময় উপস্থিত ছিলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ