তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণের অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তৃষা কৃষ্ণান উপস্থিত ছিলেন। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠান শুরু হয়।
শপথের আগে রাহুল-বিজয়ের সাক্ষাৎ
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাহুল গান্ধী ও বিজয়কে একসঙ্গে দেখা যায়। তারা কিছুক্ষণ কথোপকথন করেন এবং পরে মঞ্চে যান। এই দৃশ্য সবার নজর কেড়েছিল।
তৃষার পোশাক ও মন্তব্য
শপথ অনুষ্ঠানে যোগ দিতে তৃষা একটি হালকা সবুজ (সিফোম-গ্রিন) রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজ পরেছিলেন। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তৃষা বলেন, 'ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।' তার এই পোশাক ও মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়।
বিজয়-তৃষা নিয়ে গুঞ্জন
দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষাকে ঘিরে নানা গুঞ্জন চলছে সামাজিক মাধ্যমে। তামিল সিনেমার জনপ্রিয় এই জুটিকে একাধিক অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের আলোচনা আরও জোরালো হয়। বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। এই অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।



