ডিইউজের বাসস ইউনিটে চিফ দিদারুল আলম, ডেপুটি রাজিব হোসেন নির্বাচিত
ডিইউজের বাসস ইউনিটে চিফ দিদারুল আলম, ডেপুটি রাজিব

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট চিফ পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইউনিট চিফ পদে দিদারুল আলম দিদার এবং ডেপুটি ইউনিট চিফ পদে জি এম রাজিব হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন প্রক্রিয়া

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিইউজের তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ড রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারদের সরাসরি ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে দিদারুল আলম দিদার ১৮ ভোট পেয়ে ইউনিট চিফ নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মানিকুল আজাদ পেয়েছেন ৬ ভোট।

অন্যদিকে, ডেপুটি ইউনিট চিফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রাশিদা আফজালুন্নেসা পেয়েছেন ৩ ভোট। নির্বাচিতরা আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচন পরিচালনা

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খান। নির্বাচনপূর্ব সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম।

সভায় বক্তব্য দেন ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, বাসসের সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস বানু, সাবেক ইউনিট চিফ আবুল কালাম মানিক, কাজিম রেজা ও আনোয়ার উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের সাবেক কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোমিন হোসেন এবং ডিইউজের কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল হক।

উপস্থিত সাংবাদিকবৃন্দ

নির্বাচনে উপস্থিত ছিলেন বাসসের বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক গোলাম আহাদ, প্রধান বার্তা সম্পাদক আখতারুজ্জমান, সাবেক প্রধান বার্তা সম্পাদক রহিম উদ্দিন ও হারুন-আল নাসিফ, উপ-প্রধান বার্তা সম্পাদক আব্দুল বাতেন ও জুনান নাশিত, বিশেষ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, দিদারুল আলম দিদার বর্তমানে বাসসের প্রধান প্রতিবেদক (বাংলা) এবং জি এম রাজিব হোসেন প্রধান প্রতিবেদক (ইংরেজি) হিসেবে দায়িত্ব পালন করছেন।