যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল: হামলাকারী ট্রাম্পকে নিশানা করেছিল
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল: হামলাকারী ট্রাম্পকে নিশান

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য–উপাত্ত ইঙ্গিত দিচ্ছে যে তিনি মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করতে চেয়েছিলেন। সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই তালিকায় ছিলেন।

সাক্ষাৎকারে ব্ল্যাঞ্চের বক্তব্য

রোববার (২৬ এপ্রিল) মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ বলেন, বন্দুকধারী হোটেলে অস্ত্রটি অ্যাসেম্বল (জোড়া লাগানো) করেছিলেন বলে যে খবর বেরিয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে হামলাকারী খুব বেশি দূর এগোতে পারেননি বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, প্রেসিডেন্টের যে নিরাপত্তাবেষ্টনী, সেটার সামান্যই ভাঙতে পেরেছিলেন হামলাকারী।

হামলাকারীর ভ্রমণপথ

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরও জানান, সন্দেহভাজন ওই ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে প্রথমে শিকাগো যান এবং পরে সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। আগামী সোমবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন টড ব্ল্যাঞ্চ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য সংবাদমাধ্যমে বক্তব্য

টড ব্ল্যাঞ্চ এদিন আরও কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ আগের মন্তব্যেরই পুনরাবৃত্তি করে বলেন, তদন্তকারীরা বিশ্বাস করেন যে হামলাকারী ট্রাম্প প্রশাসনের সদস্যদের নিশানা করেছিলেন। তিনি তদন্তে কর্তৃপক্ষকে কোনো সহায়তা করছেন না।

সিবিএসকে ব্ল্যাঞ্চ আরও বলেন, তদন্তকারীরা জানতে পেরেছেন ওই ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলে অবস্থান করছিলেন। সেখানেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ